ছবিঃ সংগৃহীত
যে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলায় একজন ব্যক্তি যখন বাদী (অভিযোগকারী) বা বিবাদী (অভিযোগের জবাবদাতা) হন, তখন তাকে নিয়মিত মামলার অগ্রগতি সম্পর্কে সচেতন থাকতে হয় এবং প্রয়োজনীয় তদ্ববীর করতে হয়। যদি কেউ মামলায় যুক্ত থাকার পরও যথাযথ তদ্ববী না করেন, তবে এর কিছু গুরুতর পরিণতি হতে পারে।
যদি কেউ মামলার বাদী হয়, সেক্ষেত্রে বাদী যদি আদালতে হাজির না হন বা মামলার প্রক্রিয়া অনুসরণ না করেন, তবে আদালত তার অনুপস্থিতিতে মামলাটি খারিজ করে দিতে পারে। অথবা বাদীর দায়ের করা অভিযোগ গ্রহণযোগ্যতা হারাতে পারে, ফলে তিনি আর আইনি প্রতিকার পাবেন না। মামলাটি খারিজ হয়ে গেলে তা আবার নতুন করে দায়ের করা কঠিন বা অসম্ভব হতে পারে।
অন্যদিকে বিবাদীর ক্ষেত্রেবিবাদী যদি আদালতে হাজির না হন বা নিজেকে সঠিকভাবে উপস্থাপন না করেন, তাহলে আদালত বাদীর পক্ষে একতরফা রায় দিতে পারে। রায়ে অর্থদণ্ড বা সম্পত্তি সংক্রান্ত ক্ষতির সম্মুখীন হতে পারেন বিবাদী। এক্ষেত্রে একতরফা রায়ের বিরুদ্ধে আপিল করা গেলেও তা কঠিন এবং ব্যয়বহুল হয়।
মামলায় বাদী বা বিবাদী হয়ে চুপ থাকলে বা তদ্ববী না করলে তা তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়মিত আইনজীবীর পরামর্শ নেওয়া, আদালতের তারিখ অনুযায়ী হাজিরা দেওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্রঃ https://www.facebook.com/share/v/1ECJQnvyBi/
আরশি








