ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি বন্ধ করা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:৪০, ১৫ মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ করা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, এ নিয়ে যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।

একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতকে এমনভাবে তুলে ধরতে চাইছে যেন মনে হয় ইরান আন্তর্জাতিক নৌপথে চলাচলে বাধা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি সাধারণভাবে বন্ধ করা হয়নি। তবে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজের জন্য বন্ধ রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। যুক্তরাষ্ট্রের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

নোভা

×