ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ওঠা গুঞ্জন নাকচ করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মুজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার শারীরিকভাবে কোনো সমস্যা নেই।
শনিবার এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, নতুন সর্বোচ্চ নেতা পুরোপুরি সুস্থ আছেন এবং নিয়মিত দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ এবং গতকালই তিনি তার বার্তা দিয়েছেন।’
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, মুজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ওই দাবি প্রত্যাখ্যান করে ইরান বলছে, সর্বোচ্চ নেতা স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।
এদিকে সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম ভাষণে মুজতবা খামেনি হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখার ইঙ্গিত দেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে।
নোভা








