চো হিয়ন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া
ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন নতুন একটি যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা তদারকি করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বৃহস্পতিবার পাঁচ হাজার টন ওজনের নতুন ডেস্ট্রয়ার চো হিয়ন থেকে সমুদ্র থেকে স্থলভাগে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। জাহাজটির আনুষ্ঠানিক কমিশনিংয়ের আগেই এ পরীক্ষা চালানো হয়। খবর কেসিএনের। কিম জং উন এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতার একটি মূল উপাদান হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এটি উত্তর কোরিয়ার সমুদ্র প্রতিরক্ষার একটি নতুন প্রতীক।
প্যানেল হু








