আগামী ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ
আগামী ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। রক্তক্ষয়ী আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারের পতনের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন। ২৭৫ সদস্যের আইনসভা গঠনে ভোট দেবেন প্রায় ১ কোটি ৯০ লাখ নাগরিক। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজার ৪শ’র বেশি প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজার ৪০০ জনের বেশি প্রার্থী। এবারের নির্বাচনে আলোচনায় রয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এরমধ্যে সাবেক র্যাপার বালেন্দ্র শাহর স্বতন্ত্র পার্টি অন্যতম। বিশ্লেষকদের মতে, এবার দলটি অনেক ভালো ফল করতে পারে।
শাহকে দলটির সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। নেপালি কংগ্রেসও আরেকটি শক্ত প্রতিদ্বন্দ্বী। দলটি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে সরিয়ে ৪৯ বছর বয়সি গগন থাপাকে নেতা নির্বাচিত করেছে। ভোটের মাঠে অন্য প্রধান খেলোয়াড়দের মধ্যে রয়েছে অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল এবং সাবেক মাওবাদী নেতা প্রচ- নেতৃত্বাধীন নেপালি কমিউনিস্ট পার্টি। খবর কাঠমান্ডু পোস্টের।
এবারের নির্বাচনে জেন-জি ভোটারদের আকৃষ্ট করতে প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের জন্য সামাজিক মাধ্যম হয়ে উঠেছে অন্যতম ভরসা। আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচন ঘিরে নেপালে চলছে ভোটের প্রস্তুতি। প্রচারের ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনী ইশতেহারে বড় দলগুলো দিচ্ছেন কর্মসংস্থান সংকট ও বিদেশমুখী শ্রমপ্রবাহ কমানোর প্রতিশ্রুতি। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জেন-জিদের নেতৃত্বে রক্তক্ষয়ী দুর্নীতিবিরোধী আন্দোলনে কেপি শর্মা অলি সরকারের পতনের পর এটিই হবে দেশটির প্রথম সাধারণ নির্বাচন।
প্যানেল হু








