ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

গণ্ডারকে উল্টো করে ঝুলিয়ে ইগনোবেল

প্রকাশিত: ২০:১১, ১২ সেপ্টেম্বর ২০২১

গণ্ডারকে উল্টো করে ঝুলিয়ে ইগনোবেল

একটা গণ্ডারকে উল্টো করে ঝুলিয়ে রাখলে তার দেহে কী প্রতিক্রিয়া হয়? এই আজব বিষয়ে গবেষণার জন্য একদল বিজ্ঞানীকে এ বছরের ব্যঙ্গাত্মক ‘ইগনোবেল পুরস্কার’ দেয়া হয়েছে। একদল বিজ্ঞানী নামিবিয়ায় গিয়ে এই অভিনব পরীক্ষা চালিয়েছিলেন। বিজ্ঞানভিত্তিক রম্য পত্রিকা এ্যানালস অব ইমপ্রোব্যাবল রিসার্চ এই ইগনোবেল পুরস্কার দিয়ে থাকে। গণ্ডার সংক্রান্ত এই পরীক্ষাটি তাদের বিচারে ‘পরিবহন গবেষণা’ ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছে। -বিবিসি
×