ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইরানবিরোধী প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া

প্রকাশিত: ২০:১০, ১২ সেপ্টেম্বর ২০২১

ইরানবিরোধী প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া

ইরানের বিরুদ্ধে যে কোন প্রস্তাবে রাশিয়া ভেটো দেবে বলে জানিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অব গবর্নরসে তেহরানের বিরুদ্ধে প্রস্তাব না তোলার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। উলিয়ানভ বলেন, কোন রকমের অস্পষ্টতা নেই যে, আইএইএ’র বোর্ড অব গবর্নসে ইরানবিরোধী প্রস্তাব তোলা হলে রাশিয়া তাতে ভেটো দেবে। সে ক্ষেত্রে যেসব দেশ ইরানবিরোধী প্রস্তাব পাসের স্বপ্ন দেখছে, তারা যেন সেটি ভুলে যায়। -খবর ইতারতাসের। উলিয়ানভ বলেন, এমন কোন প্রস্তাব উত্থাপনের প্রয়োজন নেই, যা হবে দায়িত্বজ্ঞানহীন এবং পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যায়। কূটনৈতিকভাবে ভাল কিছু পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার মিখাইল উলিয়ানভ এক টুইটার বার্তায় বলেন, তেহরানের বিরুদ্ধে এমন কোন প্রস্তাব পাস করার দরকার নেই, কারণ এটি শুধু দায়িত্বজ্ঞানহীনই হবে না বরং এতে পরিস্থিতি চরমভাবে বিগড়ে যাবে।
×