ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মায়ের মৃতদেহ লুকিয়ে-

প্রকাশিত: ২০:১০, ১২ সেপ্টেম্বর ২০২১

মায়ের মৃতদেহ লুকিয়ে-

মা মারা যাওয়ার খবর গোপন করে মায়ের মৃতদেহ মমির মতো সংরক্ষণ করে লুকিয়ে রেখে এক বছরেরও বেশি সময় ধরে পেনশনের অর্থ তুলে আসছিলেন ছেলে। এমন ঘটনা ঘটেছে অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলের টাইরোল অঞ্চলে। ঘটনাটি ধরা পড়ার পর পুলিশ জানায়, গত বছরের জুনে খুব সম্ভবত স্বাভাবিক মৃত্যু হয় ৮৯ বছর বয়সী ওই বৃদ্ধার। এরপর তার ৬৬ বছর বয়সী ছেলে মরদেহের পচন ও দুর্গন্ধ ছড়ানো বন্ধে বরফ প্যাক, ব্যান্ডেজ দিয়ে লাশ মুড়ে বাড়ির বেজমেন্টে তা লুকিয়ে রেখেছিলেন। -বিবিসি
×