লিপিকা
রবীন্দ্রগীতিকা ও লিপিকা অবলম্বনে পাঁচ শিল্পীর মিশ্র নিবেদন ‘পঞ্চলিপিকা’ হতে যাচ্ছে ছায়ানটে ২৫ নভেম্বর সন্ধ্যায়। এতে অংশ নিচ্ছেন পাঁচজন শিল্পী। এরা হলেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মারিয়া ফারিহ্ উপমা, নাসির উদ্দিন, তানভীরা আশরাফ শ্যামা ও জাকির হোসেন তপন। এবারই প্রথম বাংলাদেশে একইমঞ্চে একসঙ্গে নৃত্য পরিবেশন হবে, বাদ্য যন্ত্র বাজবে, গান হবে, কবিতা আবৃত্তি হবে। ‘পঞ্চলিপিকা’ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ প্রসঙ্গে উপমা বলেন, গুণী শিল্পীদের সঙ্গে একই অনুষ্ঠানে আমিও থাকতে পারছি এটা আমার জন্য পরম সৌভাগ্যের।
সত্যিই এই অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারার মধ্যদিয়ে নিজেকে বেশ ভাগ্যবান মনে করছি। এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা। সবার দোয়া চাই যেন ঠিকঠাকভাবে কাজটা শেষ করতে পারি। উপমা বর্তমানে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটিতে শিক্ষকতা (নাচের) করছেন। নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্সও করেছেন। ছোটবেলায় তিনি অভিনয় করতেন। তার অভিনীত প্রথম নাটক ছিল আবুল হায়াত রচিত ও পরিচালিত ‘অচেনা তারা’। তার অভিনীত প্রথম সিনেমা ছিল শাহ আলম কিরণ পরিচালিত ‘আমি এক অমানুষ’। এরপর আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তবে নাচের প্রতিই তার প্রবল আগ্রহ। যে কারণে রাজধানী ছেড়ে তিনি চট্টগ্রামে আছেন।








