ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

হুমায়রা সুলতানা নীলা প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

সপ্তম শ্রেণির লেখাপড়া -বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ॥ অধ্যায় : প্রথম

প্রকাশিত: ২৩:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২১

সপ্তম শ্রেণির লেখাপড়া -বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ॥ অধ্যায় : প্রথম

বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১। পৃথিবীর যে কোন জায়গার অবস্থান বের করে ফেলতে পারে কোনটি? ক) কম্পিউটার খ) মোবাইল গ) জিপিএস ঘ) টেলিভিশন উত্তর: গ) জিপিএস ২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হয়- i) ব্যক্তিগত যোগাযোগে ii) বিনোদনে iii) প্রকাশনায় নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii, iii উত্তর: ঘ) i, ii, iii ৩। ই-বুক কী? ক) ইলেকট্রনিক বুক খ) ইলেক্ট্রনিক ফাইল গ) ইলেকট্রিক বুক ঘ) ইলেকট্রন বুক উত্তর: ক) ইলেকট্রনিক বুক ৪। ঘরে বসে ভালো চোখের ডাক্তারের সন্ধান নেয়া যায় কীসের মাধ্যমে? ক) ই-বুক রিডার খ) ই-হসপিটাল গ) ই-চিকিৎসা কেন্দ্র ঘ) ই-ক্লিনিক উত্তর গ) ই-চিকিৎসা কেন্দ্র ৫। উইকিপিডিয়া কী? ক) ডেটাবেজ খ) মুক্ত বিশ্বকোষ গ) স্মার্ট ফোন ঘ) উন্মুক্ত সফ্্টওয়্যার উত্তর: খ) মুক্ত বিশ্বকোষ ৬। কল সেন্টারগুলোর কাজ কী? ক) গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয়া খ) গ্রাহকের কাছ থেকে অর্থ গ্রহণ করা গ) গ্রাহকের কথা রেকর্ড করা ঘ) গ্রাহকের কাছ থেকে সুবিধা নেয়া উত্তর: ক) গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয়া ৭। সামাজিক যোগাযোগের সাইট এর উদাহরণ- i) গুগল প্লাস ii) টুইটার iii) ইউটিউব নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii উত্তর: ক) i, ii ৮। ফেসবুকে একটি নির্দিষ্ট উপায়ে মনের ভাব প্রকাশ করার অন্য নাম কী? ক) স্ট্যাটাস খ) টুইট গ) সাউট ঘ) স্ট্যান্ডাডর্ উত্তর: ক) স্ট্যাটাস ৯। সামাজিক যোগাযোগের সাইটে ব্যবহারকারীর পরিচিতমূলক বিশেষায়িত ওয়েবপেইজকে কী বলে? ক) ফাইল খ) ইলেকট্রনিক ফাইল গ) পোর্টফলিও ঘ) প্রোফাইল উত্তর: ঘ) প্রোফাইল ১০। নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট- ক) www.mozilla.com খ) www.zooppa.com গ) www.gogle.com ঘ) www.avast.com উত্তর: খ) www.zooppa.com ১১। ই-কার্ড কোথায় পাওযা যায়? ক) স্কুলে খ) বাজারে গ) ইন্টারনেট ঘ) শপিং মলে উত্তর: গ) ইন্টারনেট ১২। সামাজিক কর্মকান্ড সহজ করে দিয়েছে কোন ধরনের ওয়েবসাইট? ক) সফটওয়্যার ওয়েবসাইট খ) সংবাদপত্রের ওয়েবসাইট গ) বিজ্ঞাপনের ওয়েবসাইট ঘ) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট উত্তর: ঘ) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট রচনামূলক প্রশ্নোত্তর প্রশ্ন ১। ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ই-ক্লাসরুম বলতে কী বুঝ? উত্তর : ইলেকট্রনিক ভোটিং মেশিন : ডিজিটাল পদ্ধতিতে ভোট প্রদানের একটি ইলেকট্রনিক যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে মেশিনের বোতাম চেপে ভোট দেয়া যায়। ভোট গ্রহণ শেষ হবার পর দ্রুততম সময়ে ভোট গণনা করা যায়। ই-ক্লাসরুম : মাল্টিমিডিয়া সমৃদ্ধ কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ সম্বলিত ক্লাসরুমই হচ্ছে ই-ক্লাসরুম। শিক্ষক এই ক্লাসরুমে পাঠদান করলে দেশের সকল শিক্ষার্থী ইচ্ছে করলে সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। প্রশ্ন : ২। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসমেূহর ব্যবহারগুলো উল্লেখ কর। উত্তর : সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসমূহের ব্যবহারগুলো হচ্ছে, i) তথ্য আদান-প্রদান করে ভাব বিনিময় করা। ii) ছবি, ভিডিও এবং এনিশেন শেয়ার করা। iii) সামাজিক যোগাযোগ এবং বন্ধন অটুট রাখা। iv ) সামাজিক আন্দোলন গড়ে তোলা। v ) ভিন দেশের মানুষের সংস্কৃতি সম্পর্কে জানা। প্রশ্ন : ৩। ভার্চুয়াল ক্লাসরুম কী? শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা আলোচনা কর। উত্তর : সরাসরি উপস্থিত না থেকে ইন্টারনেটের মাধ্যমে দূর-দূরান্তে বসে ভিডিও-কন্ফারেন্সিং-এ যুক্ত থেকে ক্লাসে অংশগ্রহগণ করাই হলো ভার্চুয়াল ক্লাসরুম। বর্তমানে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুমের গুরুত্ব অপরিসীম। একজন শিক্ষার্থী ইচ্ছে করলে একজন ভালো মানের শিক্ষকের ক্লাসরুমে উপস্থিত না হয়েও অনলাইনে যুক্ত হয়ে ক্লাস করতে পারে। শিক্ষাকে আনন্দময় এবং সহজবোধ্য করতে ভার্চুয়াল ক্লাসরুম অপরিহার্য।
×