সিনিয়র শিক্ষক (অব.)
গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা
ক) সঠিক উত্তরটি জেনে নেই:
১) উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
ক) শ্বসন খ) সালোকসংশ্লেষণ
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
উত্তর ঃ খ) সালোক সংশ্লেষণ
২) প¬াস্টিডের ভেতরে কী থাকে?
ক) পানি খ) লোহা
গ) গøুকোজ ঘ) আলো
উত্তর : ক) পানি
৩) ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে কোনটি?
ক) কার্বন খ) ক্যালসিয়াম
গ) লৌহ ঘ) নাইট্রোজেন
উত্তর ঃ ঘ) নাইট্রোজেন
৪) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অপরিহার্য উপাদান কোনটি?
ক) আলো খ) তাপ
গ) বায়ু ঘ) শক্তি
উত্তর : ক) আলো
৫) সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাব কোনটি?
ক) ক্লোরোফিল খ) পানি
গ) পাতার টিস্যু ঘ) কোষের গঠন
উত্তর : ক) ক্লোরোফিল
৬)সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী?
ক) খনিজ লবণ খ) পানি
গ) ক্লোরোফিল ঘ) কার্বন-ডাই-অক্সাই
উত্তর : খ) পানি
৭) সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমনের পরীক্ষার জন্য কোন উদ্ভিদটি ব্যবহৃত হয়?
ক) শৈবাল খ) হাইড্রিলা
গ) ছত্রাক ঘ) ফণিমনসা
উত্তর : খ) হাইড্রিলা
ক) পানি খ) গøুকোজ
গ) নাইট্রোজেন ঘ) ক্লোরোপ্লাস্ট
উত্তর : খ) গøুকোজ
১১) সালোকসংশ্লেষণপ্রক্রিয়ায় কী শোষিত হয়?
ক) কার্বন ডাই অক্সাইড খ) পানি
গ) অক্সিজেন ঘ) ক্লোরোফিল
উত্তর : ক) কার্বন-ডাই-অক্সাইড
১২) শর্করা খাদ্য কোথা থেকে তৈরি হয়?
ক) কান্ড থেকে খ) পাতা থেকে
গ) ফুল ও ফল থেকে ঘ) মূল থেকে
উত্তর : খ) পাতা থেকে
১৩) তাপশক্তি সরবরাহকারী প্রক্রিয়া কোনটি?
ক) ব্যাপন খ) প্রস্বেদন
গ) সালোকসংশ্লেষণ ঘ) শ্বসন
উত্তর : ঘ) শ্বসন
১৪) অক্সিজেনের প্রয়োজন হয় কোনটিতে?
ক) অবাত শ্বসনে খ) সবাত শ্বসনে
গ) সালোকসংশ্লেষণে ঘ) রেচনে
উত্তর : খ) সবাত শ্বসনে
১৫) নিচের কোনটি শক্তি সঞ্চয়কারী?
ক) অঞচ খ ) অউচ
গ) উঘঅ ঘ ) জঘঅ
উত্তর : ক) অঞচ
১৬) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়Ñ
র) গøুকোজ রর) অক্সিজেন
ররর) কার্বন ডাই অক্সাইড
কোনটি সঠিক?
ক) র ও ররর খ) রর ও ররর
গ) র ও রর ঘ) র, রর ও ররর
উত্তর : গ) র ও রর
১৭) সবুজ উদ্ভিদের বৈশিষ্ট্য হলোÑ
র) স্বভোজী রর) পরভোজী
ররর) ক্লোরোফিল থাকে
কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : গ) র ও ররর
১৮) ঈ৩ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেনÑ
র) ওয়াটসন রর) ব্যাশাম ররর) ক্যালভিন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : গ) রর ও ররর
খ) প্রশ্নগুলোর উত্তর জেনে নেই :
১) পৃথিবীর সকল শক্তির উৎস কী?
উত্তর : পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য।
২) কোন গ্যাসীয় পদার্থ আগুন জ্বলতে সহায়তা করে?
উত্তর : অক্সিজেন নামক গ্যাসীয় পদার্থটি আগুন জ্বলতে সহায়তা করে।
৩) সালোকসংশ্লেষণ কাকে বলে?
উত্তর : যে প্রক্রিয়া সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে।
৪) কোনটিকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গন্য করা হয়?
উত্তর :পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়।
৫) স্থলজ উদ্ভিদ মাটি থেকে কী দ্বারা পানি শোষণ করে?
উত্তর : স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরোম দ্বারা পানি শোষণ করে।
৬) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অপরিহার্য উপাদান কোনটি?
উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান।
৭) সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায় কী?
উত্তর : আলোকের অনুপস্থিতিতে সালোক সংশ্লেষণের যে পর্যায়টি সম্পন্ন হয় তাকে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় বলে।
৮) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?
উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়?
৯) হাইড্রিলা কী?
উত্তর : হাইড্রিলা এক প্রকার সবুজ জলজ উদ্ভিদ।
১০) সবুজ উদ্ভিদ কিসের মধ্যে সৌরশক্তিকে আবদ্ধ করে?
উত্তর : সবুজ উদ্ভিদ খাবারের মধ্যে সৌরশক্তিকে আবদ্ধ করে।
১১) পাতা উদ্ভিদের রাসায়নিক কারখানা - ব্যাখা কর।
উত্তর : উদ্ভিদের পাতায় বিদ্যমান সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশ নেয়। এ প্লাস্টিডের ভিতরে সৌরশক্তি, পানি, কার্বন ডাই অক্সাইড রাসায়নিক বিক্রিয়া করে অক্সিজেন ও গøুকোজ উৎপন্ন করে। এজন্য পাতাকে উদ্ভিদের রাসায়নিক কারখানা বলে।
১২) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হলো প্রাকৃতিক পরিবেশ পরিশোধন প্রক্রিয়াÑ কথাটির অর্থ কী?
উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হলো প্রাকৃতিক পরিশোধন প্রক্রিয়া। নিম্নে কথাটির ব্যাখ্যা দেওয়া হলোÑ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। ফলে এ প্রক্রিয়ায় প্রাণিকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমন্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে।
১৩) সালোক সংশ্লেষণে প্রয়োজনীয় উপাদান কয়টি ও কী কী?
উত্তর : সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান ৪টি। যথাÑ ১) সূর্যালোক ২) ক্লোরোফিল ৩) পানি ৪) কার্বন ডাই অক্সাইড
১৪) সালোক সংশ্লেষনের আলোক পর্যায় বলতে কী বুঝ?
উত্তর : সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অধ্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অঞচ ও ঘঅউচঐ২ তে সঞ্চারিত হয়ে তাকে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় বলে।
১৫) সালোকসংশ্লেষণের উপর জীবনের অস্তিত্ব নির্ভরশীল কেন?
উত্তর : কল কারখানা বা যানবাহনে ব্যবহৃত জ্বালানি খনিজ তেল, গ্যাস, কয়লা প্রভৃতি সম্পদ মূলত উদ্ভিদ হতেই আসে। এগুলোর মধ্যে নিহিত শক্তি এসেছে সালোকসংশ্লেষনের মাধ্যমে সূর্য থেকে। সে কারণে আমাদের উদ্ভিদ রক্ষায় আরও সচেতন হতে হবে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হবে। তাই বলা যায়, জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর।





