ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সপ্তম শ্রেণির লেখাপড়া

প্রকাশিত: ০১:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২১

সপ্তম শ্রেণির লেখাপড়া

প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১। ভিন্ন দেশ বা দূরত্বে থাকা বন্ধুদের এখন শুভেচ্ছা বার্তা পাঠানো হয় কিসের সাহায্যে? ক) ই-বুক খ) ই-কার্ড গ) ইলেকট্রনিক ফাইল ঘ) ভিজিটিং কার্ড ২। ই-কার্ড কোথায় পাওয়া যায়? ক) স্কুলে খ) বাজারে গ) ইন্টারনেটে ঘ) শপিংমলে ৩। কোনটি ভিডিও শেয়ারিং ওয়েব সাইট? ক) www. picasso.gogole.com খ) www.flickr.com গ) www.youtube.com ঘ) www.gmail.com ৪। সামাজিক যোগাযোগ সাইটে ব্যবহারকারীর পরিচিতিমূলক বিশেষায়িত ওয়েব পেইজকে কী বলে? ক) ফাইল খ) ইলেকট্রনিক ফাইল গ) পোর্টফলিও ঘ) প্রেফাইল ৫। ইন্টারনেটে ছবি আপলোড করার ওয়েবসাইট কোনটি? i) www.youtube.com ii) www.picaso.gogole.com iii) www. flickr.com কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও ii ৬। কোথায় সামাজিক যোগাযোগ সাইটগুলো গড়ে উঠেছে? ক) ওয়েবসাইটে খ) ইন্টারনেটে গ) বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে ঘ) সরকারী ওয়েবসাইটে ৭। নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট? ক)www.mozilla.com খ) www.zooppa.com গ) www.gogole.com ঘ) www.avast.com ৮। সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন সামাজিক যোগাযোগ সাইটটি? ক) গুগুল প্লাস খ) ফেসবুক গ) টুইটার ঘ) মাইস্পেস ৯। ফেসবুকে একটি নির্দিষ্ট উপায়ে মনের ভাব প্রকাশ করার অন্য নাম কী? ক) স্ট্যাটাস খ) টুইট গ) সাউট ঘ) স্ট্যান্ডার্ড ১০। সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব কোনটির মাধ্যম? ক) গুগোল খ) ভিডিও শেয়ারিং সাইট গ) রেডিও ঘ) উইকিপিডিয়া ১১। সামাজিক যোগাযোগের সাইট এর উদাহরণ- i) গুগুল প্লাস ii) টুইটার iii) ইউটিউব কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও ii ১২। টুইটারের উদ্দেশ্য কী? ক) ভিডিও দেখা খ) গানশোনা গ) সংবাদ বিনিময় ঘ) সামাজিক যোগাযোগ ১৩। ভার্চুয়াল অফিসের মাধ্যমে টাকা উপার্জন করার জন্য প্রয়োজন- i) ভাষার দক্ষতা ii) সংযোগ iii) দক্ষতা কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও ii ১৪। “ঊ-ইড়ড়শ”- একটি কোন ধরনের ওয়েবসাইট? ক) Electronic Book খ) Electric Book গ) Email Book ঘ) Easy Book ১৫। আজকাল আধুনিক যুদ্ধবিমানে কী থাকে না? ক) পাইলট খ) বোমা গ) তথ্যপ্রযুক্তি ঘ) ড্রোনার উ: ১।খ ২।গ ৩। গ ৪। গ ৫। গ ৬। খ ৭। খ ৮। খ ৯। ক ১০। খ ১১। ক ১২। ঘ ১৩। ঘ ১৪। ক ১৫। ক রচনামূলক প্রশ্নোত্তর ১। আমাদের চলমান জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখ। উত্তর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে নানাভাবে সহায়তা করছে। নিম্নে ক’টি ব্যবহার দেয়া হলো : র) ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন পণ্যের অর্ডার দেয়া যায়। রর) জিপিস ব্যবহার করে অচেনা গন্তব্যে সহজে পৌঁছানো যায়। ররর) মোবাইলের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে যোগাযোগ করা যায়। রা) ই-মেইল এর মাধ্যমে দ্রæত গতিতে চিঠি প্রেরণ করা যায়। া) ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল জেনে নেয়া যায়। ২। ভার্চুয়াল অফিস কী? এর সুবিধাগুলো লেখ। উত্তর : যে সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি অফিসে উপস্থিত না থেকে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যে কোন জায়গা থেকে নিয়মিত অফিসের কাজ সম্পূর্ণ করে সেটাই ভার্চুয়াল অফিস। ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো হলো- i) অফিসের জন্য ভবন দরকার হয় না। ii) অফিসের এসি, ফ্যান ইত্যাদি ব্যবহার না করার কারণে ব্যয় কম হয়। iii) ভার্চুয়াল অফিস ২৪ ঘণ্টা চালু রাখা যায়। iv) কর্মকর্তা-কর্মচারীদের রাস্তার ট্রাফিক জ্যাম এর ঝামেলা সহ্য করতে হয় না। v) অফিসের কাজের পাশাপাশি নিজের বাসার কাজও করা যায়। ৩। ই-ক্লাসরুম কী? সংক্ষেপে বর্ণনা কর। উত্তর : ইলেকট্রনিক ক্লাসরুমের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ই-ক্লাসরুম। এ ধরনের ক্লাসরুম করতে মাল্টিমিডিয়া সমৃদ্ধ কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ ব্যবস্থার প্রয়োজন হয়। একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াবেন, সারা দেশের সকল শিক্ষার্থীরা সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। মহামারী করোনা কালে ই-ক্লাসরুম গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছে।
×