ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০০:২৮, ৭ সেপ্টেম্বর ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১। বাংলাদেশ তথ্য অধিকার আইনের বাস্তবায়নের জন্য কী গঠন করা হয়েছে? ক) আইন কমিশন খ) তথ্য কমিশন গ) জাতীয় কমিশন ঘ) প্রযুক্তি কমিশন ২। উৎপাদনকারী তার জন্য সরাসরি ক্রেতার কাছে পৌঁছাতে পারে কোনটির মাধ্যমে? ক) ই-কমার্স খ) ই-বিজনেস গ) ফেসবুক ঘ) ই-মেইল ৩। পূর্বে রাষ্ট্রের বড় বড় কাজ টেন্ডারের মাধ্যমে করা হলেও বর্তমানে কীসের সাহায্যে করা হয়? ক) ওয়েবপেজ খ) ই-টেন্ডারিং গ) মোবাইল ঘ) টেলিভিশন। ৪। ব্যক্তি তার স্বতন্ত্র সত্তা কোথায় প্রকাশ করে? ক) সামাজিক যোগাযোগ সাইট খ) বøগ গ) ওয়েবসাইট ঘ) সবগুলো ৫। কোনটি ভাইরাস প্রোগ্রামের প্যাটার্ন তালিকা সংরক্ষণ করে? ক) Non-Resident Virus খ) Anti-virus Software গ) Resident Virus ঘ) Reaper ৬। ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারের কার্যক্রমে- (i) বাধার সৃষ্টি করে (ii) নিরাপত্তা রক্ষা করে (iii) তথ্য চুরি করে কোনটি সঠিক? ক) i, খ) ii, iii গ) i, iii ঘ) i, ii, iii ৭। বিশ্বে কোন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীর সংখ্যা বেশি? ক) ইউনিক্স খ) উইন্ডোজ গ) ম্যাক ও এস ঘ) লিনাক্স ৮। নিচের কোনটিও কম্পিউটারে ব্যবহৃত ব্রাউজের নাম? ক) ওরাকল খ) সি++ গ) মজিলা ফায়ার ফক্স ঘ) মাল্টিমিডিয়া ৯। একটি কম্পিউটারের সম্পূর্ণ কার্যক্ষমতাকে নষ্ট করতে পারে কে? ক) ব্রাউজার খ) এন্টি ভাইরাস গ) ডেটাবেজ ঘ) ম্যালিসিয়াস ১০। নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে কোনটি? ক) কম্পিউটার ভাইরাস খ) ফায়ারওয়াল গ) কম্পিউটার ওয়ার্ম ঘ) হ্যাকার ১১। কম্পিউটার ম্যালওয়্যার সৃষ্টির কারণ (i) সফটওয়্যারের নিরাপত্তা ব্যবস্থার ত্রæটি। (ii) সফটওয়্যারের ডিজাইনে গলদ। (iii) হার্ডওয়্যার সমস্যা। নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii, ও iii ১২। কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে কয়ভাগে ভাগ করা যায়? (ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১৩। কম্পিউটার ওয়ামর্ এর বৈশিষ্ট্য হলো- -) নিজ থেকেই নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। (ii) নেটওয়ার্কের কম্পিউটারকে আক্রান্ত করে। iii) পেনড্রাইভের ভাইরাস অপেক্ষা দুর্বল। নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii, ও iii ১৪। কম্পিউটার ভাইরাসের প্রধান বৈশিষ্ট কী? ক) পুনঃউপদানশীলতা খ) বিধ্বংসীতা গ) হ্যাং করা ঘ) পুড়িয়ে ফেলা ১৫। কোনটি অচল হয়ে গেলে সারাবিশ্বে বিপর্যয় নেমে আসবে? ক) টেলিভিশন খ) নেটওয়ার্ক গ) রোবট ঘ) রেডিও ১৬। সাইবার অপরাধের একটি বড় অংশ হচ্ছে- ক) দুর্নীতি খ) হ্যাকিং গ) সাইবার যুদ্ধ ঘ) প্রতারণা উত্তরমালা ১।খ ২।ক ৩।খ ৪।ঘ ৫।খ ৬।গ ৭।খ ৮।গ ৯।ঘ ১০।গ ১১।ক ১২।ক ১৩।ক ১৪।ক ১৫।খ ১৬। ঘ রচনামূলক প্রশ্নোত্তর প্রশ্নঃ ১। মেলিসিয়াসে সফটওয়্যার কী? ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় লেখো। উত্তর : যে সকর প্রোম্রামিং কোড বা প্রোগ্রামসমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর সেই সকল সফটওয়্যারকে ক্ষতিকারক সফটওয়্যার বা মেলিসিয়াস সফটওয়্যার বলে। মেলওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ঃ বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এগুলোকে বলা হয় এন্টি ভাইরাস বা এন্টি ম্যালওয়ার সফটওয়্যার। সকল ভাইরাস প্রোগ্রামের কিছু সুনির্দিষ্ট ধরন বা প্যাটার্ন রয়েছে। এন্টিভাইরাস সফটওয়্যার এই সকল প্যাটার্নের একটি তালিকা সংরক্ষণ করে। যখন এন্টিভাইরাস সফটওয়্যারকে কাজ করতে দেয় হয়, তখন সেটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ফাইলে বিশেষ করে নক্সা খুঁজে বের করে এবং তা তার নিজস্ব তালিকার সঙ্গে তুলনা করে। যদি এটি মিলে যায় তাহলে এটিকে ভাইরাস হিসাবে শনাক্ত করে মুছে ফেলে। এজন্য এন্টি-ভাইরাস সফটওয়্যারগুলোকে নিয়মিত হালনাগাদ করতে হয়। প্রশ্ন: ২। কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কী কী? উত্তর: কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো নিম্ন দেয়া হলো- i) কম্পিউটারের গতি কমে যায়। ii) কম্পিউটার ঘন ঘন রিবুট হয়। iii) কম্পিউটার হ্যাং হয়ে যায়। vi) এপ্লিকেশন প্রোগ্রাম সঠিকভাবে কাজ করে না। v) মনিটরে অযৌক্তিক বার্তা প্রদর্শন করে।
×