ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

শ্রেণি : অষ্টম, অধ্যায় : তৃতীয় (প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার) হুমায়রা সুলতানা নীলা

আইসিটি বিষয়ক লেখাপড়া

প্রকাশিত: ০১:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২১

আইসিটি বিষয়ক লেখাপড়া

প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১। দুর্বৃৃত্তরা কীভাবে অনলাইনে ব্যাংকের ক্রেডিট কার্ড নম্বর বের করে? ক) কম্পিউটার হ্যাক করে। খ) মোবাইল হ্যাক করে। গ) ব্যাংকের তথ্য ভান্ডার হ্যাক করে। ঘ) ব্যাংকের গোপন ফাইল চুরি করে। ২। অন্য কম্পিউটারে অনলাইনে কাজ শেষে নিরাপত্তার জন্য কী করা উচিত? ক) ইন্টারনেট বন্ধ করা। খ) নতুন পাসওয়ার্ড তৈরি করা। গ) লগআউট করে বের হওয়া। ঘ) কম্পিউটার চালু রেখে চলে যাওয়া। ৩। কম্পিউটার ভাইরাসের জন্য দৃশ্যমান ক্ষতি হলোÑ র) গতি কমে যাওয়া রর) হ্যাং হয়ে যাওয়া ররর) ঘন ঘন রিবুট হওয়া নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর ৪। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে মানুষ এবং যন্ত্রকে আলাদা করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ক) শক্তিশালী পাসওয়ার্ড খ) এন্টিভাইরাস গ) পাসওয়ার্ড ম্যানেজার ঘ) সংখ্যা ও বর্ণের ক্যাপচা ৫। কম্পিউটপারে কত ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ৬। গুগল ক্রোম ধরনের সফ্্টওয়্যার? ক) ডেটাবেজ সফটওয়্যার। খ) স্প্রেডশিট সফটওয়্যার। গ) ব্রাউজার সফটওয়্যার। ঘ) ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ৭। ট্রোজান হর্স কী? ক) ম্যালওয়্যার। খ) সিস্টেম সফটওয়্যার। গ) প্যাকেজ সফটওয়্যার। ঘ) ডিজাইন সফটওয়্যার। ৮। ম্যালওয়ার বৃদ্ধির প্রধান কারণ কী? ক) ইন্টারনেটের ব্যবহার। খ) পেনড্রাইভের ব্যবহার। গ) মেমোরী কার্ড রিভারের ব্যবহার। ঘ) ডিভিডি’র ব্যবহার। ৯। ম্যালওয়্যার কত প্রকার? ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই ১০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধিত আইন-২০০৯) অনুসারে হ্যাকিং-এর জন্য কত বছরের কারাদন্ডের বিধান আছে? ক) ৩ থেকে ৭ বছর খ) ৩ থেকে ৮ বছর গ) ৩ থেকে ৯ বছর ঘ) ৩ থেকে ১০ বছর ১১। কম্পিউটারের কার্যক্ষমতা নষ্ট করেÑ র) কম্পিউটার ভাইরাস রর) এন্টি ভাইরাস ররর) ট্রোজন হর্স নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর ১২। প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়Ñ র) কম্পিউটার ভাইরাস রর) কম্পিউটার ওয়ার্ম ররর) ব্রেইন নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর উত্তরমালা ১। ঘ ২। গ ৩। ঘ ৪। ঘ ৫। ক ৬। গ ৭। ক ৮। ক ৯। ক ১০। ক ১১। ক ১২। ক রচনামূলক প্রশ্নোত্তর প্রশ্ন : ১। পাসওয়ার্ড ব্যবহারের সুবিধাগুলো সংক্ষেপে লেখ। উত্তর : অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়। পাসওয়ার্ড ব্যবহারের সুবিধাগুলো নি¤œরূপ : ১। তথ্যের গোপনীয়তা রক্ষার্থে। ২। কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে। ৩। অবৈধ ব্যবহারকারীর প্রবেশ বন্ধে। ৪। ব্যক্তিগত একাউন্ট বিশেষ করে ফেসবুক/মেইল আইডি নিরাপদ রাখতে। ৫। সিস্টেমের তথ্যের অপব্যবহার রোধ করতে। প্রশ্ন : ২। কম্পিউটার ভাইরাস বলতে কী বুঝ? এটি কম্পিউটারের কী ধরনের ক্ষতি করে? উত্তর : কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফ্্টওয়্যার বা প্রোগ্রাম যা সাধারণ সফ্্টওয়্যারের কাজে বিঘœ ঘটায়। এটি ব্যবহারকারীর অগোচরে কম্পিউটারের সংক্রমিত হয়ে কম্পিউটারের কার্যক্ষমতাকে সম্পূর্ণ বা আংশিক বিনষ্ট করে দেয়। কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমে নানা ধরনের ক্ষতি করে থাকে। যেমন : কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট (জবনড়ড়ঃ) হয়ে যাওয়া ইত্যাদি। কিছু কিছু ভাইরাস সিস্টেমের ক্ষতি না করে কেবল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে। প্রশ্ন : ৩। কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কী কী? সংক্ষেপে বর্ণনা কর। উত্তর : কম্পিউটার ভাইরাস দুই প্রকার। যথাÑ র) নিবাসী ভাইরাস রর) অনিবাসী ভাইরাস নিবাসী ভাইরাস : নিবাসী ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা সক্রিয় হয়ে ওঠার পর মেমোরিতে স্থায়ীভাবে অবস্থান নেয় এবং যখনই অন্য কোন প্রোগ্রাম চালু হয় তখনই সেই প্রোগ্রামকে সংক্রমিত করে। অনিবাসী ভাইরাস : অনিবাসী ভাইরাসও এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা সক্রিয় হয়ে ওঠার পর অন্যান্য কোন কোন প্রোগ্রামকে সংক্রমিত করা যায় তা খুঁজে বের করে এবং সংক্রমণ করার পর মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়।
×