ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩

প্রকাশিত: ১৫:৪৫, ৬ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (জেএসএস)-এর মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইউপিডিএফ ও জেএসএসের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

×