ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

এনবিআরের ১২টি নতুন কমিশনারেট ও কাস্টমস হাউস গঠন

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৮, ১৫ অক্টোবর ২০২৫

এনবিআরের ১২টি নতুন কমিশনারেট ও কাস্টমস হাউস গঠন

রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস ও ভ্যাট প্রশাসনে ব্যাপক সংস্কার

কর জাল সম্প্রসারণ ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস ও ভ্যাট প্রশাসনে ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সম্প্রতি এক সরকারি আদেশে এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক পুনর্গঠন ও সম্প্রসারণের অংশ হিসেবে মোট ১২টি নতুন কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট গঠন করেছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে নতুনভাবে ৩,৫৯৭টি পদ সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩,২২৪টি নন-ক্যাডার পদ। পাশাপাশি বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিটসমূহেও জনবল বৃদ্ধি করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা আদেশ অনুযায়ী, তিন পর্যায়ে নতুন ৫টি মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিশনারেট, ৪টি কাস্টমস হাউস এবং ৩টি বিশেষায়িত দপ্তর সৃজন করা হবে। এই সংস্কার কার্যক্রমের লক্ষ্য কর জাল সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং পরোক্ষ কর ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করা।

প্যানেল হু

×