বাংলাদেশ ব্যাংক-এর অধীনে ছয়টি সরকারি ব্যাংকের ‘অফিসার ক্যাশ’ (জব আইডি: ১০২২২) পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে অনিক সাহা নামে এক প্রার্থীকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট (BSCS) পরিচালিত সব পরীক্ষায় স্থায়ীভাবে নিষিদ্ধ (কালো তালিকাভুক্ত) করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় অনিক সাহা গোপনে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার সময় তিনি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠান এবং প্রাপ্ত উত্তরের ভিত্তিতে খাতায় লিখছিলেন—এমন প্রমাণ মেলে তার মোবাইলে।
ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযুক্ত দোষ স্বীকার করলে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী তাকে ১০০ টাকা জরিমানা ও ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দ মোবাইল কারামুক্তির পর ফেরত দেওয়া হবে।
বিএসসিএস জানিয়েছে, জালিয়াতির প্রমাণে অনিক সাহাকে তাদের ই-রিক্রুটমেন্ট সিস্টেমে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে তিনি বাংলাদেশ ব্যাংকসহ বিএসসিএসের আওতাভুক্ত ১৪টি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কোনো নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না। কর্তৃপক্ষ ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার কথা
রাজু








