ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ওয়ালটনের এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ওয়ালটনের এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু

ওয়ালটনের এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু 

উদ্ভাবনী ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদনে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের টেক জায়ান্ট ও একমাত্র কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ৫০ বছরেরও অধিক ঐতিহ্যবাহী ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতার টেকসই ও পরিবেশবান্ধব কমপ্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা যেমন মিটবে, তেমনই ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে। 
শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এসএম নূরুল আলম রিজভী এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এসএম মাহবুবুল আলম। তিনি বলেন, এসিসির কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য এক বিরাট মাইলফলক এবং অত্যন্ত গর্বের। 
স্মার্ট ডিজাইন, দীর্ঘস্থায়িত্ব এবং শ্রেষ্ঠ কার্যক্ষমতার এক নিখুঁত মেলবন্ধনে কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের আরেকটি অসাধারণ সাফল্য। বাংলাদেশ যে বিশ্বমানের শিল্প ও প্রকৌশল উদ্ভাবনে নেতৃত্ব দিতে সক্ষম তা ওয়ালটনের এই সাফল্যের মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো।  
তিনি আরও বলেন, বাংলাদেশের হাই-টেক শিল্প খাতে কম্প্রেসর অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। এর বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে। ওয়ালটনের টার্গেট- দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ কম্প্রেসর রপ্তানিকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। ইতোমধ্যে ওয়ালটনের তৈরি কম্প্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বায়ারগণ ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। নতুন এই কম্প্রেসর ওয়ালটনের রপ্তানি কার্যক্রমে আরেকটি সাফল্যের মুকুট যোগ করলো। খুব শীঘ্রই শতাধিক দেশে কম্প্রেসরের পাশাপাশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ অন্যান্য পণ্য রপ্তানির লক্ষ্য পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার এসএম আলমাস রহমান বলেন, কাপ্পা কম্প্রেসরে কমপ্যাক্ট ডিজাইন, উচ্চ কার্যদক্ষতা, দীর্ঘস্থায়িত্ব ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের এক অনন্য সমন্বয় ঘটেছে। ছোট ও সুবিন্যস্ত আকারের কারণে কাপ্পা কম্প্রেসর রেফ্রিজারেটরের ভেতরের মূল্যবান জায়গা সাশ্রয় করে এবং একই সঙ্গে প্রয়োজনীয় শীতলীকরণ চাহিদা পূরণে বিস্তৃত কুলিং ক্যাপাসিটি নিশ্চিত করে।

প্যানেল হু

×