ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

এফওসির শর্ত শিথিলের পক্ষে পোশাক রপ্তানিকারকরা 

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:২৯, ৪ ডিসেম্বর ২০২৫

এফওসির শর্ত শিথিলের পক্ষে পোশাক রপ্তানিকারকরা 

এফওসির শর্ত শিথিলের পক্ষে পোশাক রপ্তানিকারকরা 

ফ্রি অব চার্জ (এফওসি) সুবিধায় কাঁচামাল আমদানির শর্ত শিথিল করার সরকারি সিদ্ধান্ত নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিকারক এবং স্থানীয় টেক্সটাইল ও অ্যাক্সেসরিজ সরবরাহকারীরা। বর্তমানে রপ্তানিকারকরা তাদের বিগত বছরের রপ্তানি আয়ের ৫০ শতাংশ পর্যন্ত মূল্যের কাপড়, ট্রিমস, অ্যাক্সেসরিজ বা নমুনার মতো কাঁচামাল এফওসি সুবিধায় আমদানি করতে পারেন। গত মাসে সরকার এই সীমা তুলে নিয়ে অনির্দিষ্ট পরিমাণ পণ্য আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে স্থানীয় শিল্প খাতের স্টেকহোল্ডারদের উদ্বেগের কারণে বিষয়টি এখন পুনর্বিবেচনা করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিবির বিচিত্র বড়ুয়া বলেন, আমাদের একটা সিদ্ধান্ত ছিল আমদানি নীতি আদেশে এফওসি ভিত্তিতে পণ্য আমদানির কোটার শর্ত তুলে দেওয়ার। তবে এ বিষয়ে সমজাতীয় পণ্য সরবরাহকারী স্থানীয় শিল্প মালিকদের কাছ থেকে আপত্তি এসেছে। ফলে। আমরা আবার আলোচনা করব, সম্ভবত আগামী সোমবার বিষয়টি নিয়ে বৈঠক হতে পারে। তবে তৈরি পোশাক রপ্তানিকারকরা এই নিয়ম শিথিলের পক্ষেই অবস্থান নিয়েছেন। তাদের যুক্তি, এতে খরচ কমবে, কাঁচামাল সংগ্রহ সহজ হবে এবং রপ্তানি বাড়বে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমার ক্রেতা যদি আমাদের কাঁচামাল, অ্যাক্সেসরিজ নিজে থেকে পাঠাতে চান, তাহলে সেক্ষেত্রে কোনো শর্ত থাকতে হবে কেন? আমি রপ্তানি করছি কি না, তা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বর্তমান নিয়মে এফওসি সীমার কারণে ক্রেতারা কাঁচামাল পাঠাতে না পারলে রপ্তানিকারকদের ব্যাক-টু-ব্যাক এলসি (ঋণপত্র) খুলতে হয়। এতে ব্যাংকের অনুমোদন, সম্পদ বন্ধক রাখা এবং বিপুল পরিমাণ বার্ষিক ফি পরিশোধের ঝক্কি পোহাতে হয়।

হাতেম আরও বলেন, যদি এই লিমিটের শর্ত প্রত্যাহার করা না হয়, তাহলে বাড়তি যে রপ্তানি আদেশ এফওসির কারণে পেতাম, তা হারাব। সাম্প্রতিক বছরগুলোতে এফওসি সুবিধায় কাঁচামাল আমদানি বাড়ছে। ক্রেতারা সরাসরি পোশাক কারখানায় সব ধরনের কাঁচামাল সরবরাহ করলে রপ্তানিকারকদের কাঁচামাল সংগ্রহের বোঝা ও ঝুঁকি কমে, যা উৎপাদন প্রক্রিয়াকে মসৃণ করে।

প্যানেল হু

×