ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

এই তিনটি আয়ের উৎস দিয়ে ঘরে বসেই আয় করুন লাখ টাকা! 

প্রকাশিত: ১২:৪৫, ৬ ডিসেম্বর ২০২৫

এই তিনটি আয়ের উৎস দিয়ে ঘরে বসেই আয় করুন লাখ টাকা! 

পছন্দের কাজের মাধ্যমে আয় করা সবচেয়ে আনন্দদায়ক। কারণ কোনো কাজ উপভোগ না করলে সেটি নিছক বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। ঘুম থেকে উঠে উদ্যমী হয়ে নিজের পছন্দের কাজে মন দিতেই আনন্দ পাওয়া যায়, আর সেই কাজ দিয়েই ঘরে বসে আয় করা সম্ভব। বিনিয়োগ ছাড়াই আপনার শখকে আয়ের উৎসে পরিণত করা যায়। এমন তিনটি আয় উপায় তুলে ধরা হলো—

১. ফটোগ্রাফি থেকে আয়
আপনি যদি অভিজ্ঞ বা উৎসাহী ফটোগ্রাফার হন, ছবি তোলার মাধ্যমে সহজেই অর্থ উপার্জন করতে পারেন।

স্টক ফটোগ্রাফি: বিভিন্ন স্টক ওয়েবসাইটে আপনার তোলা ছবি বিক্রি করতে পারেন। দর্শনীয় স্থান, প্রকৃতি বা সাধারণ জীবনযাত্রার ছবি শাটারস্টক, অ্যাডোব স্টক বা গেটি ইমেজের মতো প্ল্যাটফর্মে বিক্রি করে আয় সম্ভব।

ফ্রিল্যান্স ফটোগ্রাফি: বিয়ে, জন্মদিন বা করপোরেট ইভেন্টে ছবি তুলে আয় করা যায়। ফ্রিল্যান্স ফটোগ্রাফির জন্য ভালো নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ। স্থানীয়দের সাথে যোগাযোগ এবং সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি বজায় রাখলে ক্লায়েন্ট পাওয়া সহজ হয়।

২. সৃজনশীল লেখা
লেখালেখি আপনার জন্য আনন্দদায়ক হলে এটিকেও আয় করার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন।

ফ্রিল্যান্স রাইটিং: নিবন্ধ, ব্লগ পোস্ট, প্রযুক্তিগত লেখা, ভিডিও স্ক্রিপ্ট বা প্রেস রিলিজ লিখে আয় সম্ভব।

ব্লগিং: আপনার আগ্রহের বিষয় নিয়ে ব্লগ তৈরি করে বিজ্ঞাপন, অংশীদারিত্ব ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। এছাড়া অন্য ব্লগিং সাইটে লিখেও আয় করা যায়। প্রতিটি আর্টিকেল ৫ থেকে ১০০ ডলার পর্যন্ত আয় করতে পারে।

৩. গানের মাধ্যমে আয়
যদি গান বা বাদ্যযন্ত্রে দক্ষতা থাকে, তা দিয়েও আয় করা সম্ভব।

অনলাইন টিউটোরিয়াল: গান বা বাদ্যযন্ত্র শেখাতে অনলাইন কোর্স তৈরি করুন এবং শিক্ষার্থীর জন্য ফি নির্ধারণ করুন।

ফ্রিল্যান্স কম্পোজিশন: কোম্পানি, বিজ্ঞাপন বা নাটকের জন্য মিউজিক কম্পোজ করে আয় করা যায়।

স্ট্রিমিং সার্ভিস: গান স্পটিফাই, ইউটিউব মিউজিক বা অ্যাপল মিউজিকে আপলোড করে প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী আয় করুন।

সরাসরি শেখানো: নিজের ঘরেই শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে শেখাতে পারেন।

এছাড়া, গেম বা অ্যাপ তৈরি, অনলাইনে হাতের তৈরি পণ্য বা ছবি বিক্রি করেও আয় করা সম্ভব।

আফরোজা

×