পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসি এবং ওয়েস্টার্ন ইউনিয়ন-এর যৌথ উদ্যোগে “রূপালী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়ন গ্রাহক উপহার ক্যাম্পেইন”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আগামী ১ মার্চ ২০২৬ থেকে রূপালী ব্যাংকের সকল শাখা ও উপশাখা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রেরিত বৈদেশিক রেমিটেন্সের অর্থ উত্তোলন করলে গ্রাহকরা রূপালী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের লোগো সংবলিত একটি কো-ব্র্যান্ডেড ওয়ালেট উপহার হিসেবে পাবেন। পাশাপাশি, স্টক থাকা সাপেক্ষে ঈদুল ফিতর পর্যন্ত বিশেষ উপহার প্রদান করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইউনিয়নের বাংলাদেশস্থ কান্ট্রি অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ এবং রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেন অনুষ্ঠানে অংশ নেন। রূপালী ব্যাংকের দেশের বিভিন্ন শাখার প্রধানগণ ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ আরও উৎসাহিত হবে এবং রেমিটেন্স গ্রাহকরা অতিরিক্ত সুবিধা ও সম্মাননা লাভ করবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
রাজু








