ছবি: দৈনিক জনকণ্ঠ।
ঢাকাস্থ নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের উদ্যোগে রাজধানীর উত্তরায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) উত্তরা মমতাজ মহল রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে নাঙ্গলকোটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে এক মিলনমেলায় পরিণত হয় প্রবাসী নাঙ্গলকোটবাসীর এই আয়োজন; অনেকেই একে “ঢাকার বুকে একখণ্ড নাঙ্গলকোট” বলে আখ্যায়িত করেন।
সভায় বক্তারা বলেন, রাজধানীতে বসবাসরত নাঙ্গলকোটবাসীর পারস্পরিক যোগাযোগ ও সামাজিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে একটি শক্তিশালী কমিউনিটি প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন। তারা ঢাকার বুকে এমন একটি স্থায়ী মিলনকেন্দ্র গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে নাঙ্গলকোটবাসীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম একসঙ্গে পরিচালিত হবে। এ লক্ষ্যে নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবকে আরও জোরালোভাবে সক্রিয় করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ফরিদ আহমেদ নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসবি গ্রুপের চেয়ারম্যান শাহজাহান বাবলু (সিআইপি), বীর মুক্তিযোদ্ধা ডা. জামিরুল আক্তার, ব্যবসায়ী ড. মো. দেলোয়ার হোসেন, প্রবীণ রাজনীতিবিদ বদিউজ্জামাল বদি, জামান ক্লিনিকের এমডি বশিরুজামান খান, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সায়েম আজাদ ও ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন, নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আহ্বায়ক সদস্য ফয়েজ আহমেদ শাহীন, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল হাসান লিটন, এস এম হেলাল, তানবীর আহমেদ বাবু, নুরুল ইসলাম ফরায়েজি, শাহ আহসান উদ্দিন, মো. শাহা আলম ভুঁইয়া, মো. মনির হোসেন, মো. রাজু আহমেদ, মাইন উদ্দিন ভুঁইয়া, রেজাউল করিম রাসেল, দলিলুর রহমান, আব্দুস ছোবহান, আবু হাসনাত, মো. আনোয়ার হোসেন, সোহরাব হোসেন, তোফায়েল হোসেন শাকিব, মো. শিপন, মো. আজাদ, মো. কামাল হোসেন, মো. মাহফুজ, মো. তারেক আজিজ, মো. রুহুল আমিন, মাস্টার নজির আহমেদ, মো. বিল্লাল হোসেন, মো. বাবলু, মো. সাখাওয়াত হোসেন, মো. মহিন উদ্দিন জীবন, মো. নেওয়াজ শরীফ, তানবীর আহমেদ, মহসিন আলম শামীম, ব্যাংক কর্মকর্তা মো. খালেক, অ্যাডভোকেট সেলিম, ব্যবসায়ী মো. খালেদ বিন মমতাজসহ আরও অনেকে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এম.কে








