ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

. কর্মীসভায় আওয়ামী লীগ নেতা, দশমিনায় রাজনীতিতে নতুন আলোচনা

নিজস্ব সংবাদদাতা, দশমিনা, পটুয়াখালী 

প্রকাশিত: ২২:০৩, ১২ মার্চ ২০২৬

. কর্মীসভায় আওয়ামী লীগ নেতা, দশমিনায় রাজনীতিতে নতুন আলোচনা

ছবি: জনকণ্ঠ

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭ নম্বর চরবোরহান ইউনিয়নে বিএনপির এক কর্মীসভায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তমিজউদ্দিন তমান জোমাদ্দারের উপস্থিতিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।

গত বুধবার (১১ মার্চ) চরবোরহান ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাচ্চু সিকদার, যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. জালাল মেলকার এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শামিম খান।

কর্মীসভা চলাকালে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তমিজউদ্দিন তমান জোমাদ্দারের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তমিজউদ্দিন তমান জোমাদ্দার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এক সময় দশমিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি। ঘটনাটি ঘিরে বর্তমানে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শহীদ

×