ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

হাসপাতালের অনিয়মে ক্ষোভ এমপি জয়নুল আবেদীন ফারুকের

নিজস্ব সংবাদদাতা, সেনবাগ, নোয়াখালী 

প্রকাশিত: ২১:১১, ১ মার্চ ২০২৬

হাসপাতালের অনিয়মে ক্ষোভ এমপি জয়নুল আবেদীন ফারুকের

ছবি: জনকণ্ঠ

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে হাসপাতাল অডিটোরিয়ামে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপত্বি করেন নোয়াখালী-২ আসনে টানা ৬ বারের নির্বাচিত এমপি জয়নুল আবেদীন ফারুক।

তিনি বলেন, বিএনপি তথা তার নাম ব্যবহার করে কেউ সরকারি কাজে হস্তক্ষেপ করলে কঠিন দলীয় পদক্ষেপ নেওয়া হবে। এমপি জয়নুল আবেদীন ফারুক হাসপাতালে বিভিন্ন বিভাগের খোঁজ-খবর নেন। এ সময় তিনি হাসপাতালের রোগীদের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার রাদিয়া আফরোজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার কামাল উদ্দিন এবং সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী। এসময় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শহীদ

×