ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

টঙ্গীতে বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা, পার্টি অফিস ভাংচুর আহত ১

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ১৮:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৮:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

টঙ্গীতে বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা, পার্টি অফিস ভাংচুর আহত ১

টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় বিএনপির দুগ্রুপের কোন্দলের ঘটনায় পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখমের ঘটনা ঘটছে। এতে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল লস্কর গুরুতর আহত হয়েছেন। সে সাতাইশ এলাকার বাসিন্দা ও স্থানীয় ইলেকট্রনিক্স ব্যবসায়ী।

ভুক্তভোগীর অভিযোগ, সাতাইশ স্কুলের পশ্চিম পাশে অবস্থিত বিএনপির পার্টি অফিসে বসা অবস্থায় ১৫/২০ জনের অজ্ঞাতনামা সহযোগীসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিসে প্রবেশ করে। তারা অফিসে ভাঙচুর চালিয়ে মোজাম্মেল লস্করকে এলোপাতাড়ি মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় মোজাম্মেল লস্কর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধীন টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, এলাকায় যাতে কোনো ধরনের উত্তেজনা ছড়িয়ে না পড়ে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। 

 

রাজু

×