বাংলাদেশ ও উজবেকিস্তান ম্যাচে বল দখলের লড়াই, সোমবার পার্থে
নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হতো না, অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর ছিল আফঈদা-ঋতুপর্ণাদের কোয়ার্টার ফাইনাল খেলা। অস্ট্রেলিয়ার পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে সোমবার ৪-০ গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্বেই শেষ হয়েছে পিটার বাটলারের দলের মিশন। তিন ম্যাচে তিন হার নিয়ে প্রথমবারের মতো অংশ নেওয়া এই প্রতিযোগিতায় কোনো পয়েন্টই সংগ্রহ করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে বাংলাদেশ। ছোট ছোট পাসে আক্রমণে ওঠার কৌশলও দেখা যায় লাল-সবুজদের খেলায়। তবে আক্রমণগুলো কার্যকর না হওয়ায় প্রতিপক্ষকে খুব একটা চাপে ফেলতে পারেনি দলটি। বরং ১০ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডান দিক থেকে আক্রমণে উঠে উজবেক ফরোয়ার্ড খাবিবুল্লায়েভার শট বাংলাদেশের গোলরক্ষক মিলির হাতের নিচ দিয়ে জালে ঢুকে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উজবেকিস্তান।
৩১ মিনিটে বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেন ঋতুপর্ণা চাকমা। বাম দিক দিয়ে উঠে বক্সের বাইরে থেকে নেওয়া তার দূরপাল্লার শট উজবেক গোলরক্ষক মাফতুনা জোনিমকুলোভা লাফিয়ে ঠেকিয়ে দেন। ফিরতি বলে বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করেও সফল হতে পারেননি তহুরা খাতুন। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি ভালো সুযোগ পায় বাংলাদেশ। বক্সের ভেতর বল পেয়ে তহুরা ব্যাকপাস দেন কোহাতির উদ্দেশে। তবে ফাঁকা গোল পেয়েও দুর্বল শটে সুযোগ হাতছাড়া করেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। কিন্তু ৬২ মিনিটে সতীর্থের ক্রস থেকে বদলি খেলোয়াড় নজিনোভা ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
প্যানেল হু








