ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বিদেশ যেতে চান? প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ

প্রকাশিত: ২২:৫৯, ১১ মার্চ ২০২৬

বিদেশ যেতে চান? প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ

ছবি: প্রতীকী

বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক অনেক মানুষেরই প্রধান বাধা হয়ে দাঁড়ায় অর্থের অভাব। এ সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ ব্যাংক নতুন ও পুনরায় বিদেশগামীদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু রেখেছে। এই ব্যাংক থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত অভিবাসী ঋণ নেওয়া যায়।

কীভাবে ঋণের জন্য আবেদন করবেন

ঋণ নিতে আগ্রহীদের প্রথমে প্রবাসী কল্যাণ ব্যাংকের নিকটতম শাখায় গিয়ে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। এরপর নির্ধারিত কাগজপত্র জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

ঋণের জন্য সাধারণত যেসব কাগজপত্র লাগবে সেগুলো হলো—

  • আবেদনকারীর ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি

  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

  • আবেদনকারীর পাসপোর্ট ও ভিসার কপি

  • ম্যানপাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি

  • লেবার কন্ট্রাক্ট পেপার (থাকলে জমা দিতে হবে)

  • একজন জামিনদার

  • জামিনদারের ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি

  • জামিনদারের স্বাক্ষর করা ব্যাংকের ৩টি খালি চেক

এছাড়া ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় একটি ব্যাংক হিসাব খুলতে হবে।

ঋণের সীমা

  • নতুন বিদেশগামীদের জন্য: সর্বোচ্চ ৩ লাখ টাকা

  • রি-এন্ট্রি ভিসাধারীদের জন্য: সর্বোচ্চ ৩ লাখ টাকা

ঋণের মেয়াদ

  • নতুন ভিসা: সর্বোচ্চ ৩ বছর

  • রি-এন্ট্রি ভিসা: সর্বোচ্চ ২ বছর

গ্রেস পিরিয়ড

ঋণ নেওয়ার পর প্রথম ২ মাস কোনো কিস্তি দিতে হয় না। এরপর বাকি সময়ে মাসিক কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করতে হয়।

সুদের হার

এই ঋণের ক্ষেত্রে ৮% সরল সুদ প্রযোজ্য।

ঋণ অনুমোদনের সময়

প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে সাধারণত ৭ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদন করা হয়। এছাড়া এ ঋণের ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ নেওয়া হয় না।

মাসিক কিস্তির উদাহরণ

ধরা যাক—

১ লাখ টাকা ঋণ

  • ১ বছর: প্রায় ৮৬৯৯ টাকা মাসিক

  • ২ বছর: প্রায় ৪৫২৩ টাকা মাসিক

  • ৩ বছর: প্রায় ৩১৩৪ টাকা মাসিক

২ লাখ টাকা ঋণ

  • ১ বছর: প্রায় ১৭,৩৯৭ টাকা

  • ২ বছর: প্রায় ৯,০৪৬ টাকা

  • ৩ বছর: প্রায় ৬,২৬৭ টাকা

৩ লাখ টাকা ঋণ

  • ১ বছর: প্রায় ২৬,০৯৬ টাকা

  • ২ বছর: প্রায় ১৩,৫৬৯ টাকা

  • ৩ বছর: প্রায় ৯,৪০১ টাকা

অনেকেই অভিযোগ করেন যে ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়া যায় না। তবে ব্যাংক কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত ও কাগজপত্র ঠিকভাবে পূরণ করতে পারলে সাধারণত ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ হয়।

তাই বিস্তারিত তথ্য জানতে হলে আগ্রহীদের প্রবাসী কল্যাণ ব্যাংকের নিকটতম শাখায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নুসরাত

×