ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

নেচে নিজের হলুদ সন্ধ্যা মাতালেন ফারিয়া

প্রকাশিত: ০০:২১, ২৭ জানুয়ারি ২০১৯

নেচে নিজের হলুদ সন্ধ্যা মাতালেন ফারিয়া

অনলাইন রিপোর্টার ॥ অভিনয়ের প্রয়োজনে বহুবার পিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। একাধিকবার হয়েছে তার হলুদ সন্ধ্যা। গতকাল শনিবার (২৬ জানুয়ারি) ছিলো সে রকমই এক হলুদ সন্ধ্যা। কিন্তু সেটি তার নতুন কোন নাটকের জন্য নয়। বরং বাস্তব জীবনেই প্রথমবারের মতো হলুদের পিঁড়িতে বসেছিলেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে নাচ পরিবেশন করেন তিনি। বাংলা চলচ্চিত্রের গান ‘ওরে বাংলাদেশের মেয়ে রে তুই’ ও ‘দেবো তোকে দেবো ষোলআনা’ ইত্যাদি গানের সঙ্গে গায়ে হলুদের মঞ্চে নাচেন এই দম্পতি। তাঁদের নাচ উপভোগ করেন উপস্থিত সবাই। তাঁরা হলেন অভিনয়শিল্পী জয়া আহসান, নুসরাত ইমরোজ তিশা, আশনা হাবিব ভাবনা, নাদিয়া আহমেদ, এফ এস নাঈম, রুনা খান, তানভিন সুইটি, বিজরি বরকতুল্লাহ, মৌসুমী নাগ, সাদিয়া জাহান প্রভা, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদসহ অনেকে। অভিনেত্রী নাদিয়া আহমেদ ও রুনা খানসহ অনেকে তাঁদের নাচের ভিডিও করে ফেসবুকে শেয়ার করেছেন। একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হারুনুর রশীদ অপুর সঙ্গে বিয়ে হলো ফারিয়ার। অপুর সঙ্গে পরিচয় হওয়া নিয়ে ফারিয়া জানান, ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে দুজনের বন্ধুত্ব হয়। ফেসবুকে আমাদের দুজনেরই অনেক কমন বন্ধু ছিল। অপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি গ্রহণ করি। এরপর ফেসবুকে কথা বলতে বলতে দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। এক পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে। তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা হবে আগামী ১ ফেব্রুয়ারি। ‘দেবী’ ছবির এই অভিনেত্রী আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে নিয়মিত হবেন বলে জানান।
×