ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জবিস্থ গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ফারাবী-আফনান 

জবি সংবাদদাতা 

প্রকাশিত: ০০:১৬, ১১ মার্চ ২০২৬

জবিস্থ গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ফারাবী-আফনান 

ছবি: জনকণ্ঠ

জবিস্থ গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব বাছাই করে একটি পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা প্রণয়ন করে উপদেষ্টা মণ্ডলীর কাছে হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.রাকিব মোল্লা (ফারাবী)। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আফনান।

কমিটির অন্যান্য পদে রয়েছেন-  সহসভাপতি মুন্না রিয়াজুলসহ ৭ জন,  সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন অপু মুন্সী,  যুগ্ম- সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বিশাল,  তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনতাসীর নাবিদ সংগ্রাম ও কার্যনির্বাহী সদস্য ৪ জন। 

নবনির্বাচিত কমিটির সভাপতি ফারাবী বলেন,  "দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যানের কোন কমিটি ছিলো না কিন্তু আমাদের কার্যক্রম চলমান ছিলো। গোপালগঞ্জে জেলার শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই দায়িত্ব তার কাছে শুধু একটি পদ নয় বরং গোপালগঞ্জ  জেলার সাধারণ শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার।গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীরা যেন কোন বঞ্চনার স্বীকার না হয় সেই বিষয়ে সর্বচ্চো সতর্ক থাকব ইনশাআল্লাহ।"

 সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আফনান বলেন, "গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান এবং দায়িত্বের বিষয়। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা আমার উপর আস্থা রেখেছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার সকল শিক্ষার্থীকে একটি সুন্দর প্ল্যাটফর্মের আওতায় আনতে।"

শহীদ

×