ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ঢাবিতে টিএসসিতে দুই তরুণী লাঞ্ছিত, তিন শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ২১:৫৮, ১০ মার্চ ২০২৬

ঢাবিতে টিএসসিতে দুই তরুণী লাঞ্ছিত, তিন শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তিন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।

ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

Mily

×