ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জবি উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে ব্যানার টানিয়েছে জবি শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা 

প্রকাশিত: ২২:৩২, ৯ মার্চ ২০২৬

জবি উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে ব্যানার টানিয়েছে জবি শিক্ষার্থীরা

ছবি: জনকণ্ঠ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর শিবিরের ন্যাক্কারজনক হামলার বিচার না করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক সম্পূরক বৃত্তির দাবি উপেক্ষা করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পুরো প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক ভবনের সামনে ব্যানার টানিয়েছে  শিক্ষার্থীরা।

সোমবার (৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ ঘোষণা দিয়ে ব্যানার টানিয়ে দেন তারা। এ-সময় শিক্ষার্থীরা ব্যানার প্রদর্শন করে প্রতিবাদ জানায় এবং দ্রুত হামলার বিচার ও শিক্ষার্থীদের দাবির বাস্তবায়ন দাবি করে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাংবাদিকদের ওপর হামলার মতো গুরুতর ঘটনার পরও প্রশাসনের নিরবতা এবং বিচার না হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। একই সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সম্পূরক বৃত্তির দাবিও উপেক্ষিত হচ্ছে।

তারা আরও বলেন, অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিচার এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ-র আগে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

শহীদ

×