জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের পদত্যাগের গুঞ্জনের মাঝে বাসায় নিয়ে গোপনে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল স্বাক্ষর করার অভিযোগ উঠেছে।
গত রোববার, সোমবার উপাচার্য নিজস্ব বাসভবনে নিয়ে এসব গুরুত্বপূর্ণ ফাইল স্বাক্ষর করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরসূত্রে জানায়।
উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনসুর আলম দৈনিক জনকণ্ঠকে বলেন, "আমি সোমবার কন্ট্রোলার অফিসের নৃবিজ্ঞান বিভাগের পরীক্ষার খাতা নিয়ে গিয়েছিলাম। আমার সাথে ভিসি স্যারের পিএস আনোয়ার ভাই অনেক গুলো ফাইল নিয়ে যায় সেখানে কীসের ফাইল ছিলো সেটা আমি বলতে পারব না।"
উপচার্য দপ্তরের আরেকজন ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জামাল হোসেন দৈনিক জনকণ্ঠকে বলেন,"রোববার আমি ভিসি স্যারের বাসভবনে গিয়েছিলাম তবে আমি কোনো ফাইল নিয়ে যাইনি। ভিসি স্যারের পিএস আনোয়ার ভাই ফাইল নিয়ে গিয়েছিলো। উনি কী ফাইল নিয়ে গিয়েছিলো। সেটা তিনি বলতে পারবেন"
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক অভিযোগ করে দৈনিক জনকণ্ঠকে জানান, ০৯ মার্চ মন্রণালয় কর্তৃক সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় । সে মোতাবেক সকল অফিস কার্যক্রম বন্ধ থাকার কথা । কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করা যায় সকাল থেকেই জবি ভিসি ক্যাম্পাস থেকে গুরুত্বপূর্ণ অনেক ফাইল বাসায় নিয়ে স্বাক্ষর করছে। কি ফাইল স্বাক্ষর করছে তা কারো নিকট স্পষ্ট নয় ।এটা দুরভিসন্ধমূলক।
তারা আরও জানান, তিনটি সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কাজ থেকে ভিসিকে বিরত থাকার এবং সসম্মানে পদত্যাগ করার পূণ আহ্বান জানানো হয়। সকল সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ভিসি পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় গেইট তার জন্য নিষিদ্ধ। এ গেইট দিয়ে বিশ্ববিদ্যালয়ে তাকে ঢুকতে দেয়া হবেনা। তিনি সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু না করলেও নিজ অফিসে কোটি টাকার লিফট লাগিয়েছেন ।ভাড়া বাসায় ৫০ লক্ষ টাকার ডেকোরেশন করিয়েছেন। শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ফাইল তিনি গায়েবের চেষ্টা করছেন।
এ বিষয়ে জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমকে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
রাজু








