ফ্যান মানে ফ্যানাটিক!
চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ। এ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। অনেকেই রং মেখে সঙের মতো সেজে যাচ্ছেন মাঠে খেলা দেখতে। আসুন দেখে নেই এমনই কয়েকটি ছবি
মুখে ‘ডাবল ইগল’ আঁকা
আলবেনিয়ার ফ্যানরা নাচের ভঙ্গিতে দুহাত মুড়ে স্বদেশের পতাকার ‘ডাবল ইগল’ বা দুমুখো বাজপাখির নকল করতে পারেন? অনেকে আবার নিজের মুখের উপরই ডাবল ইগল এঁকে বসে থাকেন!
ফরাসী মোরগ
ফ্রান্সের ‘একিপ ত্রিকলর’ বা তেরঙ্গা দলের প্রতীক হলো ঝুটিওয়ালা মোরগ। বাঁদিকের ফ্যানটি যে কেন মাথার ওপর এক ডালমেশিয়ান কুকুর পরে আছেন, তা তিনিই জানেন।
আলুভাজার দেশ বেলজিয়াম
বেলজিয়ামেই ‘পম ফ্রিৎ’ বা ফিংগার চিপস আবিষ্কৃত হয়েছিল বলে শোনা যায়। বেলজিয়ামের এই মহিলা ফ্যান সেটিকেই নিজের ফ্যাশন স্টেটমেন্ট বানিয়ে নিয়েছেন বলে মনে হতে পারে।

