এই ম্যাচেসওয়ালা
এই ম্যাচেসওয়ালা ছিল প্রথমদিককার ম্যাচবাক্স প্রস্তুতকারক, যারা সালফার ব্যবহার শুরু করে। ভারতের মহারাষ্ট্রের মুম্বাই এবং গুজরাটের ক্যাম্বেতে ছিল এই কারখানাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তারা দিয়াশলাই বাক্স উৎপাদন অব্যাহত রাখে।
জাতীয়তাবাদী ম্যাচবাক্স
১৯০৫ সালে ভারতের বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলনের পক্ষে এই দিয়াশলাই বাক্স তৈরি করা হয়। ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানিয়ে এবং স্বাধীনতার সমর্থনে এ ধরনের বেশকিছু দিয়াশলাই লেবেল তৈরি করা হয়।
ভাবনগর রাজ্যের রাজকীয় চিহ্ন
এই দিয়াশলাই বাক্সটি তৈরি হয়েছিল ভাবনগরের রাজকীয় পরিবারের নির্দেশে। ব্রিটিশ শাসনামলে পশ্চিম গুজরাটের ভাবনগর রাজপরিবার নিজস্ব ব্যবহারের জন্য এই ম্যাচবাক্স তৈরি করে।
বলিউড
১৯৫০ এর দশকে দিয়াশলাই বাক্সের মাধ্যমে বলিউডের অনেক চলচ্চিত্রের প্রচারণাও চালানো হতো। পাকিস্তানের চলচ্চিত্রেও এ ধরনের প্রচারণার প্রচলন ছিল। এখনও ভারতের কোথাও কোথাও দিয়াশলাই বাক্সে অভিনেতা-অভিনেত্রী এবং চলচ্চিত্রে পোস্টারের ছবি দেখা যায়।
সাত-সতেরো প্রতিবেদক

