ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে তেল উত্তোলন বন্ধের আল্টিমেটাম পাম্প মালিকদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৭:২৬, ১৪ মার্চ ২০২৬

রাজশাহীতে তেল উত্তোলন বন্ধের আল্টিমেটাম পাম্প মালিকদের

ছবি: দৈনিক জনকণ্ঠ।

রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ ও পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করা না হলে আগামী সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার আল্টিমেটাম দিয়েছে রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক সমিতি। শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া দেয় সংগঠনটি নেতারা।

রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান শিমুল বলেন, একদিকে জ্বালানি সরবরাহ ঘাটতি রয়েছে অপরদিকে নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ইস্যুতে কোন সহায়তা করা হচ্ছে না। ফলে পাম্পগুলো নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত ও পর্যাপ্ত তেল সরবরাহ না করা হলে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোন উপায় নেই।

আনিসুর রহমান শিমুল বলেন, এখন আমাদের কাছে যে তেল আছে তা রবিবার পর্যন্ত সরবরাহ করা যাবে। আমরা রবিবার পর্যন্ত তেল বিতরণ করবো। একই সঙ্গে এ ব্যাপারে ওইদিনই রাজশাহী জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, খুলনা দিয়ে বাঘাবাড়িতে তেল আসছে। শতকরা ৭৫ শতাংশ তেল দেওয়ার কথা বললেও বাস্তবে তা মিলছে না। এজেন্সি গুলোতে ৩০ থেকে ৪০ শতাংশ ঘটতি থাকছে। রবিবারের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণ না হলে জেলার ৫০টি পাম্প ও ১০টি এজেন্সি তেল উত্তোলন বন্ধ রাখতে বাধ্য হবে বলেও জানান তিনি।

এম.কে

×