ছবি: দৈনিক জনকণ্ঠ।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) ইফতার মাহফিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ও বক্তব্য রাখেন ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান ও বিপিএইচসিডিএ'র মহাসচিব, ডাঃ এ এম শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা, ড্যাব কেন্দ্রীয় কমিটি, অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, সভাপতি, ড্যাব কেন্দ্রীয় কমিটি এবং ডা: মো: জহিরুল ইসলাম (শাকিল), মহাসচিব, ড্যাব কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) এর সম্মানিত সভাপতি ডা: মো: মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। এছাড়া অনুষ্ঠানে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী নেতা সাকিফ শামীম উপস্থিত ছিলেন।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে কমপ্লায়েন্স একটি বড় ইস্যু। কিন্তু এ খাতে যারা বিনিয়োগ করে সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন তাদেরকে কমপ্লায়েন্স হওয়ার সুযোগ দিতে হবে। এছাড়া ঋণ সহায়তাসহ অন্যান্য সুযোগ সুবিধা তৈরি করতে হবে।
এম.কে








