ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ঢাকায় সিনেমায় নাতালিয়া

প্রকাশিত: ২১:৩৫, ১১ মার্চ ২০২৬

ঢাকায় সিনেমায় নাতালিয়া

নাতালিয়া

গত বছর শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা দিয়ে নির্মাতা মেহেদী হাসান হৃদয় বাজিমাত করেন। এবার ঈদে শাকিব নয়, তিনি সিয়ামকে সঙ্গে করে আসছেন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে তার ‘রাক্ষস’ সিনেমাটি। ইতোমধ্যে শ্রীলঙ্কার পর ভারতে সিনেমাটির শূটিং সম্পন্ন করে ঢাকায় ফিরেছে রাক্ষস টিম। পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন প্রস্তুত হচ্ছে রাক্ষসের ট্রেলার। শীঘ্রই  তা প্রকাশের জন্য প্রস্তুত করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযেগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সিনেমাটির একটি আইটেম গানের স্থিরচিত্র।

সেটার সূত্র ধরে গুঞ্জন উঠে গানটিতে সিয়ামের সঙ্গে বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক পারফর্ম করেছেন। বিষয়টি নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাতালিয়া জানোসজেকের পারফর্ম করার বিষয়টির সত্যতা সম্পর্কে জানান। 
মেহেদি হাসান হৃদয় বলেন, ‘মুম্বাইতে গানটির শূটিং হয়েছে। দারুণ একটি গান হয়েছে। ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া সেখানে  সিয়ামের সঙ্গে পারফর্ম করেছেন। প্রথমবার কোনো বাংলা ছবিতে পারফর্ম করলেন তিনি। এক কথায় নাতালিয়া দারুণ করেছে। আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতাদের কাছে ভিন্নরকম উত্তেজনা তৈরি করবে।’ নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউসফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি। 
আনন্দকণ্ঠ ডেস্ক

প্যানেল হু

×