মোহাম্মদ মিলন ও সানজিদা রিমি
ঈদ উপলক্ষে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও সানজিদা রিমি। এরমধ্যে তারা শেষ করেছেন প্রেমের রোমান্টিক কথামালায় ‘ট্যাক্সি ভাড়া’ শিরোনামের গানের চিত্রায়ন। গানটির কথা, সুরন ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন জেসিকা রাহমান। নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে ২৫শে রমজান মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে।
গানটি প্রসঙ্গে মোহাম্মদ মিলন বলেন, ‘ঈদ মানে আনন্দ। সেই আনন্দকে ভেবেই এই গানের কথা, সুর ও ভিডিও নির্মাণ করা হয়েছে। আমার সঙ্গে রিমির গায়কীতে শ্রোতারা মুগ্ধ হবেন। গানটির ভিডিওতেও দর্শক-শ্রোতারা নতুনত্ব দেখতে পাবেন। আমি বরাবরই চন্দন রায় চৌধুরীর কাজ উপভোগ করি। এই কাজটিও বেশ আনন্দ নিয়ে করেছি।’
তিনি আরও বলেন, ‘নাট্যই মিউজকের শরীফ ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি কাজ করার জন্য। তিনি সব সময় ভালো গানের সঙ্গে আছেন।’
প্যানেল হু








