ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পর্যায়ে ৩০তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৪০ জন হাফেজ পুরস্কার পেয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, নাসিরনগর উপজেলা শাখা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ১২০ জন হাফেজ অংশ নেন। এর মধ্যে ৪০ জন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি ও জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের জেলা সিনিয়র সহসভাপতি হাফেজ মোশাররফ হোসাইন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেদোয়ান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মোবারক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, হাফেজ হোসাইন আহমেদ খান, হাফেজ মাওলানা আতাউর রহমান, মাওলানা নুরুল হক, সরাইল উপজেলা সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস, মাওলানা সাদেকুল ইসলাম, হাফেজ মাওলানা যুবায়ের আহমেদ, হাফেজ মাওলানা সৈয়দ ইলিয়াছ, হাফেজ শাহজাহান, হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা হুসাইন আহমেদ নুরপুরী ও হাফেজ মোহাম্মদ আলামিন প্রমুখ।
প্রতিযোগিতা চারটি বিভাগে (৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা) অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপে সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিনিধি, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
রাজু








