ছবি: জনকণ্ঠ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় মশাল মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় তৌহিদী জনতা।
মঙ্গলবার রাত ৯টায় উপজেলার সাইনবোর্ড বাজারের আউয়াল মার্কেটের সামনে থেকে এই মিছিল বের করা হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলকারী বাজারের চার রাস্তার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলে "ফিলিস্তিনের মুক্তি চাই", ইসরায়েলি আগ্রাসন বন্ধ কর", "গণহত্যা বন্ধ কর" স্লোগানে রাজপথ প্রকম্পিত হয় সাইনবোর্ড বাজার। এসময় বক্তব্য দেন, মাওলানা হুমায়ুন কবির, মোঃ হাবিবুল্লাহ, আব্দুর রহিম,স্বেচ্ছাসেবক দল নেতা শামীম হাসান রাবু প্রমুখ।
বক্তারা বলেন, ইসরায়েল দিনের পর দিন নিরীহ ফিলিস্তিনিদের উপর যে গণহত্যা চালাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ব বিবেক আজ নীরব দর্শক। আমরা বাগেরহাট জেলা ছাত্রদল এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই।"
বক্তারা আরও বলেন, "আমরা শুধু প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত হবো না। ইসরায়েলের বিরুদ্ধে জনমত গঠনে জেলা ছাত্রদল শীঘ্রই ব্যাপক প্রচার প্রচারণা চালাবে। আমরা সাধারণ ছাত্র-ছাত্রীসহ সকলের কাছে ইসরায়েলের আসল চেহারা তুলে ধরব।"
শহীদ








