ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নারীর মৃত্যু

প্রকাশিত: ১৮:১৮, ১৮ মে ২০২০

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নারীর মৃত্যু

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমিজা আক্তার (৭০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে রাজগাতী ইউনিয়নের বনাটি গাংগাইল পাড়া গ্রামে নিজ ঘরে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, রমিজা বনাটি গাংগাইল পাড়া গ্রামের মতিউর রহমানের স্ত্রী। সোমবার অসাবধানতাবশত ঘরের বিদ্যুতের তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
×