স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিএনপি একটি মেরুদন্ডহীন রাজনৈতিক দল মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন- বিএনপি নির্বাচনেও থাকে না ,আবার কর্মসুচি দিয়েও জনগণের সাড়া পায় না। আবার সংসদেও যেতে চায় না। সংখ্যায় যতই কম হোক না কেন সংসদে বিরোধীদল না থাকলে তা মানায় না। তিনি রবিবার বিকেলে মনসুর নগর থানা এই্চইডি ইন্সপেকশন বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নিমার্ণাধীন শেখ হাসিনা নার্সিং ইন্সটিটিউট চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন। বক্তব্য দেন এইচইডি’র তত্ত্বাবধায়ক প্রকৗশলী আব্দুল হামিদ সভা পরিচালনা করেন মনসুর নগর থানা আওয়ামীলীগের আহবায়ক আব্দুর লতিফ তারিনসহ মনসুর নগর থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন। এর আগে তিনি মনসুর নগর থানা এইচইডি ইন্সটেকশন বাংলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। দ্বিতল বিশিষ্ট এই ইন্সটেকশন বাংলোর নির্মাণ ব্যয় প্রায় সোয়া চার কোটি টাকা।
গণভবনে চা নিমন্ত্রনেদাওয়াত প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা যতই হুমকি ধামকি দিক না কেন গণভবনে তারা যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও শুনবেন। চা ও খাবেন। তিনি বিএনপি জামাত জোট সরকারের আমলে আওয়ামীলীগের উপর যে নির্যাতন হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলেনআওয়ামীলগি প্রতিহিংসার রাজনীতি করে না। তিনি এও বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।
তিনি মন্ত্রী না থাকলেও এলাকার উন্নয়নে কোন প্রভাব ফেরবে না। কারণ আওয়ামীলীগই ক্ষমতায় আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই সরকার প্রধান আছেন।








