ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মনপুরায় ঢাকার লঞ্চের ধাক্কায় হোন্ডা চালক আহত

প্রকাশিত: ০৪:০৮, ২৭ জানুয়ারি ২০১৯

মনপুরায় ঢাকার লঞ্চের ধাক্কায় হোন্ডা চালক আহত

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার মনপুরায় রামনেওয়াজ লঞ্চঘাটে রবিবার সকালে তাসরিফ-১ লঞ্চের ধাক্কায় এক হোন্ডা চালকের এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হোন্ডা চালককে ঘাটের লোকজন উদ্ধার করে প্রথমে মনপুরা হাসপাতালে পরে নোয়াখালী হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্র জানান,আহত হোন্ডা চালক মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা শাহে আলমের ছেলে মোঃ বাবুল। আহত বাবুলের বাবা শাহে আলমের মৃত্যুর পর মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গুচ্ছগ্রামের কলোনীতে বসবাস করছে। ভাড়ায় হোন্ডা চালিয়ে যে আয় হতো তা দিয়ে সংসার চালাতো। তাসরিফ-১ লঞের ঘাট সুপার ভাইজার এনায়েত জানান, তাসরিফ-১ লঞ্চটি ঘাটে ভিড়ার সময় হঠাৎ করে বাবুল পা পিচ্ছিলিয়ে পড়ে যায় তখন লঞ্চে চাপা দেয়। তবে লঞ্চ কর্তৃপক্ষ চিকিৎসার জন্য কিছু অনুদান দিবে বলে তিনি জানান। এদিকে আহত বাবুলের চিকিৎসা কিভাবে করানো হবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে পুরো পরিবার। কারন বাবুল ছিলো পরিবারের উপার্জনক্ষম এক মাত্র ব্যক্তি।
×