মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
শুক্রবার, ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ ১৪২০
প্রাক বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত ও ঝড়োহাওয়া ॥ নিহত ১৩
০ রাজধানীর অধিকাংশ সড়ক যান চলাচলের অযোগ্য ছিল দীর্ঘ সময়
০ কা-ময়মনসিংহ মহাসড়কে হাঁটুপানি
০ জ্রপাতে রেকর্ড সংখ্যক মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥ প্রাক বর্ষা মৌসুমের প্রথম প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া এবং কালবৈশাখীতে বজ্রপাত, গাছ চাপা পড়ে এক, বিদ্যুতায়িত হয়ে রাজধানীসহ সারাদেশে মারা গেছেন ১৩। এর ভেতর বজ্রপাতে ৯ জন, গাছ চাপা পড়ে একজন ও ঢাকা ও মুন্সীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ৩ জন মারা গেছে। অন্যদিকে প্রবল বর্ষণে রাজধানীর অধিকাংশ রাস্তাঘাট ডুবে যায়। যান চলাচলে অচল হয়ে পড়ে রাজধানীর অনেক রাস্তা। স্তব্ধ হয়ে পড়ে রাজধানী। ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় লাখ লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তলিয়ে যায়। হাঁটু পানি . . .
আলোর মুখ দেখেনি টঙ্গী জয়দেবপুর ড্রেনেজ নির্মাণ প্রকল্প
যানজট ও জলাবদ্ধতা নিয়ে চলতে হবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের
রাজন ভট্টাচার্য ॥ যানজট ও জলাবদ্ধতা নিয়ে চলতে হবে ঢাকা-মমনসিংহ মহাসড়কের যাত্রীদের। দুই বছর আগে টঙ্গী-জয়দেবপুর পর্যন্ত ৭০ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ নির্মাণ প্রকল্প হাতে নেয়া হলেও তা আলোর মুখ দেখেনি। সড়ক ও জনপথ বিভাগ বলছে এই মহাসড়কে ড্রেনেজ নির্মাণের জন্য কোন অর্থ বরাদ্দ নেই। ১২২ কিলোমিটার সড়কের দু’পাশে অন্তত ২০টির বেশি অবৈধ বাজার রয়েছে। আছে ৩০টির বেশি অবৈধ পরিবহন টার্মিনাল। এসব বাজার ও টার্মিনাল উচ্ছেদে দুই বছর আগে সিদ্ধান্ত হলেও তা কার্যকর হচ্ছে না। সঙ্গত কারণেই ঢাকা থেকে ময়মনসিংহ দুই ঘন্টার . . .
সিলেটে ১৪ দলের সমর্থন কামরানকে, বরিশালে সমঝোতা হয়নি
সিটি নির্বাচন
জনকণ্ঠ ডেস্ক ॥ সিটি করপোরেশন নির্বাচনে সিলেটে নাগরিক কমিটির মেয়রপ্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে ১৪ দল। বৃহস্পতিবার দুপুরে নগরীর ইব্রাহিম স্মৃতি সংসদ কার্যালয়ে ১৪ দলের সভায় আনুষ্ঠানিকভাবে কামরানকে এ সমর্থন প্রদান করা হয়। বরিশালে একক প্রার্থী দেয়ার বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত মহাজোটে এখনও সমঝোতা হয়নি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুন নির্বাচনী মাঠ দাবড়ে বেড়াচ্ছেন। ফলে শেষ পর্যন্ত এখানে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলে সাবেক মেয়র ও ১৪ দলের মনোনীত . . .
সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি বিএনপির আহ্বান
স্থায়ী কমিটির সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার ॥ সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটি অনতিবিলম্বে রাষ্ট্রীয় সন্ত্রাস, সহিংসতা, হানাহানি, খুন, নিপীড়ন এবং আক্রমণাত্মক ও অশ্লীল মিথ্যা প্রচারণা বন্ধ করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে জনগণের ভোটাধিকার রক্ষা ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে সব দলের অংশগ্রহণভিত্তিক . . .
কঠোর আন্দোলনের হুমকি দিয়েও ঝিমিয়ে পড়েছে বিএনপি
শরীফুল ইসলাম ॥ মামলার ভয় ও ব্যবসায়িক স্বার্থ রক্ষার্থে রাজপথের আন্দোলনে সক্রিয় হতে চাচ্ছেন না বিএনপির অধিকাংশ নেতাকর্মী। এ কারণে বার বার সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকি দিয়েও বাস্তবতার নিরিখে বিভিন্নভাবে চাপে পড়ে ঝিমিয়ে পড়েছে বিএনপি। তবে বিএনপি হাইকমান্ড মনে করছেন রাজপথে আন্দোলন চাঙ্গা করা সম্ভব না হলেও বহির্বিশ্বের চাপে হোক আর অন্য কোন কারণেই হোক শেষ মুহূর্তে হলেও বর্তমান সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে। আর তাহলে নির্বাচনে বিজয়ের পর এ সরকারের লোকদের সমুচিত জবাব দেবে। . . .
বিএনপি হেফাজতকে সাহায্য করেনি, আপ্যায়ন করেছে মাত্র ॥ হান্নান শাহ
স্টাফ রিপোর্টার ॥ সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব করেছে। বিএনপি সরকারের এ প্রস্তাবে রাজি আছে। তবে সে সরকার হতে হবে নির্দলীয় ও নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব) হান্নান শাহ। তিনি বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই। হেফাজতকে কোন প্রকার সাহায্য করা হয়নি। বিএনপি তাদের আপ্যায়ন করেছে মাত্র। তিনি বলেন, ওইদিন যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা সবাই যুবলীগ, ছাত্রলীগ ও সরকারের দলীয় লোক। এ সম্পর্কিত ভিডিও ফুটেজ . . .
আজ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী
স্টাফ রিপোর্টার ॥ রেকর্ডসংখ্যক দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থীর অংশগ্রহণে আজ অনুষ্ঠিত হচ্ছে ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সাতটি বিভাগের ১৭৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টা ২০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। ১০টা থেকে পরীক্ষা শুরু হলেও সাড়ে ৯টায় উত্তরপত্র দেয়া হবে। তবে সকাল ১০টার পর কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না। এদিকে পরীক্ষার আগের দিন থেকে যথারীতি দেশজুড়ে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে। পিএসসি একে গুজব জানিয়ে এ বিষয়ে প্রার্থীদের . . .
উপকূলীয় এলাকায় ভারি বর্ষণের পূর্বাভাস
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ এবং বায়ুর চাপের তারতম্যের কারণে গভীর সঞ্চালনশীল মেঘ সৃষ্টি অব্যাহত রয়েছে। এতে চট্টগ্রামসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রামে বৃষ্টিপাত হয়নি। কিন্তু আকাশ দিনভর ছিল মেঘলা। মাঝে মাঝে ভ্যাপসা গরম আবার কখনও তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি এবং দমকা হাওয়ার কারণে চট্টগ্রাম উপকূলীয় এলাকায় . . .