ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

প্রকাশিত: ১৪:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

মঙ্গলবার দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে। সে ক্ষেত্রে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে এখন লঘুচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে, যা দেশের আবহাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে।

এ.এইচ

×