নীলফামারীর ব্যবসা বচনিজ্যের শহর সৈয়দপুরে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৯ টার দিকে শহরের শহরের রাবেয়া বাজার মন্দির সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক উপজেলার সোনাপুকুর এলাকার আবুল হোসনের ছেলে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করে আসছেন। গতকাল রাতে বিভিন্ন দোকানে টাকা কালেকশন শেষে তিনি ব্যাগে টাকা নিয়ে মোটরসাইকেল চালিয়ে রাবেয়া বাজার এলাকা থেকে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। এসময়ে জনশূন্য উক্ত ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এক যুবককে কুপিয়ে সঙ্গে থাকা টাকার একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ছিনতাইকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলমান আছে।
নোভা








