ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, মুখোমুখি হচ্ছে যে আট দল

প্রকাশিত: ১৬:০৩, ৮ জুলাই ২০২৬

কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, মুখোমুখি হচ্ছে যে আট দল

বিশ্বকাপের নকআউট পর্ব জমে উঠেছে। শেষ ষোলো পর্ব শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শিরোপার দৌড়ে টিকে থাকা আটটি দল এখন শেষ চারের টিকিট নিশ্চিত করতে লড়বে।
কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
শেষ ষোলোতে মরক্কো ৩-০ গোলে কানাডাকে, ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে, নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে, ইংল্যান্ড ৩-২ গোলে মেক্সিকোকে, স্পেন ১-০ গোলে পর্তুগালকে, বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে এবং আর্জেন্টিনা ৩-২ গোলে মিসরকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইজারল্যান্ড।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ৯ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ১০ জুলাই লস অ্যাঞ্জেলেসে লড়বে স্পেন ও বেলজিয়াম। ১১ জুলাই মায়ামিতে হবে নরওয়ে ও ইংল্যান্ডের লড়াই। আর ১২ জুলাই কানসাস সিটিতে শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
কোয়ার্টার ফাইনালের সূচি
ফ্রান্স বনাম মরক্কো — ৯ জুলাই, বোস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র
স্পেন বনাম বেলজিয়াম — ১০ জুলাই, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র
নরওয়ে বনাম ইংল্যান্ড — ১১ জুলাই, মায়ামি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড — ১২ জুলাই, কানসাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র

×