ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

নিজামী, সাঈদী, মুজাহিদ ও হাদিদের নাম শোকপ্রস্তাবে আনার দাবি

প্রকাশিত: ১৬:০৯, ১২ মার্চ ২০২৬

নিজামী, সাঈদী, মুজাহিদ ও হাদিদের নাম শোকপ্রস্তাবে আনার দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার শুরু হয়েছে। অধিবেশনের প্রথম দিনেই দেশি-বিদেশি কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়।

শোকপ্রস্তাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সাবেক পোপ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীসহ আরও কয়েকজন প্রয়াত সাবেক সংসদ সদস্যের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

তবে এই শোকপ্রস্তাব নিয়ে আপত্তি জানান বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের  নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তার অভিযোগ, উত্থাপিত শোকপ্রস্তাবটি একপেশে। এ সময় তিনি দাবি করেন, সাবেক জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান এবং শরিফ ওসমান হাদিসহ কয়েকজনের নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা উচিত।

অন্যদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও শোকপ্রস্তাবে আরও কয়েকজনের নাম যুক্ত করার দাবি জানান। তিনি শরিফ ওসমান বিন হাদি, শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ এবং ফেলানী খাতুনের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

এ.এইচ

×