ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নির্ধারিত ভাষণ শুরু করার সময় বিরোধী সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
সংসদ কক্ষে রাষ্ট্রপতি প্রবেশ করার পরপরই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ জানান। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভ প্রদর্শনের পরপরই তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই একটি নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়।
এ.এইচ








