জাতীয় সংসদের চলমান অধিবেশনে বিরল এক ঘটনার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ কক্ষে প্রবেশ করার পরপরই কয়েকজন বিরোধী সংসদ সদস্য বিক্ষোভে ফেটে পড়েন। তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন সংসদ সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
ঘটনাটি সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে তাৎক্ষণিক উত্তেজনা তৈরি করে।
এ.এইচ








